ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএসইতে সূচক পতন, লেনদেনে মিশ্র প্রবণতা

ডিএসইতে সূচক পতন, লেনদেনে মিশ্র প্রবণতা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে মিশ্র প্রবণতা দেখা গেছে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমলেও কিছু খাতে সীমিত অগ্রগতি লক্ষ্য করা যায়। লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, ডিএসইতে গতকাল ২ লাখ ১৮ হাজার ৮৬৩টি ট্রেডের মাধ্যমে মোট ২৬ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৯৮টি শেয়ারের হাতবদল হয়। এতে মোট লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৮৩২ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ১৪৬ টাকা। গতকালকের লেনদেন পরিসংখ্যান অনুযায়ী, মোট ৩৯৩টি ইস্যু লেনদেনের মধ্যে ১০৭টির দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ৫৯টি অপরিবর্তিত রয়েছে। গতকালকের কার্যদিবসে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ১০.৫৮ পয়েন্ট কমে ৫২৬৭.২৩ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ সূচক ৫.৮৮ পয়েন্ট কমে ২০১৭.১৬ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫.৬৩ পয়েন্ট বেড়ে ১০৬০.৪৪ পয়েন্টে উন্নীত হয়েছে। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, মুন্নু সিরামিকস, সিটি ব্যাংক, ডোমিনেজ স্টিল, এসিআই, এনসিসি ব্যাংক, মীর আখতার, যমুনা ব্যাংক, রিলায়েন্স ইনস্যুরেন্স এবং বিএসআরএম স্টিল। অন্যদিকে, দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে মুননু সিরামিকস, বেক্সিমকো ফার্মা, ডোমিনেজ স্টিল, সিকদার ইনস্যুরেন্স, মুন্নু অ্যাগ্রো, মীর আখতার, এসিআই পেইন্টস, ন্যাশনাল ফিডস, শাইনপুকুর সিরামিকস ও মালেক স্পিনিং। দর কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে এপেক্স স্পিনিং, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স, বে-লিজিং, এনজিএসপি পাওয়ার, লিগ্যাসি ফুটওয়্যার, ফনিক্স ফাইন্যান্স, ইউনাইটেড ক্যাপিটাল, সানলাইফ ইনস্যুরেন্স ও এপেক্স ট্যানারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত