ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য : ১১৪৪ কোটি টাকার নতুন আমানত

প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য : ১১৪৪ কোটি টাকার নতুন আমানত

‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর অংশ হিসেবে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এক অনন্য মাইলফলক অর্জন করেছে। এপ্রিলের ১ তারিখ থেকে শুরু হওয়া বিশেষ এই কর্মসূচির মাত্র ২৬ কর্মদিবসেই ব্যাংকটি সংগ্রহ করেছে ১১৪৪ কোটি টাকা নতুন আমানত। এছাড়াও জানুয়ারি ২০২৬ থেকে এপ্রিল ২০২৬ বিগত চার মাসে প্রায় ৫২৩ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন করেছে। এই উল্লেখযোগ্য সাফল্যের তথ্য জানান হয় গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ সভায়। সভাটি অনলাইনে অনুষ্ঠিত হয় এবং ব্যাংকের সব কর্মী ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, অমলেন্দু রায়, এসএম ওয়ালি উল মোর্শেদ, মোহাম্মাদ আল-আমীনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত