ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে কর্মশালা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে কর্মশালা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল ও ব্যাংকের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার কর্পোরেট প্রধান কার্যালয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাফরুহা আক্তার (রুমানা) কর্মশালায় থ্যালাসেমিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। উক্ত কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, এফসিএ বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত