
দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গতকাল থেকে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক এসোয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী গতকাল সোমবার সকাল ১০টায় এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার হিলি স্থলবন্দরে গতকাল থেকে টানা ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে এ সময় হিলি স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। গত রোববার বিকালে জেলার হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।