ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

২০২৫ ও ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের লক্ষ্যণীয় সাফল্য

২০২৫ ও ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের লক্ষ্যণীয় সাফল্য

ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে অসাধারণ আর্থিক পারফরম্যান্স অর্জন করেছে এবং উল্লেখযোগ্য ব্যালেন্স শিট প্রবৃদ্ধির ধারাবাহিকতা ২০২৬ সালের প্রথম প্রান্তিকেও বজায় রেখেছে। ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে বিকাশ লিমিটেড, বছরজুড়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে, যা ব্র্যাক ব্যাংক ইকোসিস্টেমের শক্তি ও স্থিতিশীলতার প্রতিফলন। গ্রাহকদের অবিচল আস্থা, শক্তিশালী সুশাসন, গ্রাহককেন্দ্রিক প্রোডাক্ট উদ্ভাবন, বিস্তৃত ডিজিটাল সক্ষমতা এবং সম্প্রসারিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এই ধারাবাহিক সাফল্যের মূল চালিকাশক্তি। মূল্যবোধভিত্তিক ব্যাংকিং মডেলের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে স্টেকহোল্ডারদের আস্থা আরও সুদৃঢ় করছে এবং দেশের অন্যতম বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করছে। গত বৃহস্পতিবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক আর্নিংস ডিসক্লোজার অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ২০২৫ সাল ও ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পুঁজিবাজারসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত