ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চুক্তি

কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) সহজ শর্তে ঋণ দিতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুনঃঅর্থায়ন বিষয়ক দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। এই চুক্তির মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তারা সহজ শর্তে সর্বোচ্চ ৭ শতাংশ হারে মুনাফায় ঋণ সুবিধা পাবেন। চুক্তি অনুযায়ী ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্স পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিভিন্ন শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও চলতি মূলধন দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। আরেকটি চুক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১ হাজার ৫০০ কোটি টাকার সিএমএসএমই উন্নয়নে আর্থিক খাত তহবিলে (এফএসএফডিএমএসএমই) অংশ নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এই ঋণের মুনাফা হারও ৭ শতাংশ। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কেএম আওলাদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত