ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রেকর্ড লেনদেনে বিএসইসির নতুন নেতৃত্ব বরণ

রেকর্ড লেনদেনে বিএসইসির নতুন নেতৃত্ব বরণ

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্বের আগমনে শেয়ারবাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের পর প্রথম কার্যদিবসে লেনদেনে উল্লম্ফন হওয়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। গতকাল রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান নাম লেখানোর পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে ডিএসইতে রেকর্ড লেনদেন হয়েছে। বাজারটিতে ২০২৪ সালের ১১ আগস্টের পর সবচেয়ে বড় লেনদেনের ঘটনা ঘটেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নতুন ব্যক্তিদের আগমনকে বিনিয়োগকারীরা ইতিবাচক হিসেবে নিয়েছে। যার প্রতিফল নতুন নেতৃত্বের অধীনে প্রথম কার্যদিবসেই দেখা গেল। প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়া নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশারই প্রতিফলন। তারা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে যে ইতিবাচক প্রত্যাশা তৈরে হয়েছে, তা ধরে রাখতে নতুন নেতৃত্ব শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে দ্রুত কিছু ভালো কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত