ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে গত মে মাসে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ ও ২৯ মে দুই দফায় আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেটড থেকে পাইপলাইনের মাধ্যমে এ পরিমাণ পরিশোধিত ডিজেল দেশে আনা হয়। একইভাবে চলতি জুন মাসেও আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

জানতে চাইলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডেপুটি ম্যানেজার (অপারেশনস) মো. হাবিবুর রহমান বাসস’কে বলেন, মে মাসে দুই দফায় ৪ হাজার করে মোট ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। আমন মৌসুমকে সামনে রেখে জুন মাসেও সমপরিমাণ ডিজেল আমদানি করা হবে।

তিনি বলেন, সেচ মৌসুমে উত্তরাঞ্চলে ডিজেলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে থাকে। প্রতি সপ্তাহে প্রায় ২ হাজার মেট্রিক টন হিসেবে মাসে প্রায় ৮ হাজার মেট্রিক টন ডিজেলের প্রয়োজন হবে। এ চাহিদা বিবেচনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে প্রয়োজনীয় চাহিদাপত্র এরইমধ্যে পাঠানো হয়েছে। হাবিবুর রহমান আরও বলেন, পাইপলাইনের পাশাপাশি রেলওয়ে ওয়াগনের মাধ্যমেও নিয়মিত জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত