
দেশের ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক সেবাকে আরও গতিশীল ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে উত্তরা ব্যাংক পিএলসি এবং নগদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার ঢাকায় উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়। এখন থেকে ব্যাংকের সম্মানিত গ্রাহকরা উত্তরা ব্যাংকের মোবাইল অ্যাপস ব্যবহারের মাধ্যমে নিজ নিজ হিসাব থেকে ‘নগদ’-এ সহজেই টাকা স্থানান্তর করতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের অ্যাডমিনিস্ট্রেটর (বিপিও) মো. মোতাছিম বিল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি