ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আর্থ-সামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি : জিএম কাদের

আর্থ-সামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি : জিএম কাদের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মৌলিক অধিকার নিশ্চিত না হলে দেশের আর্থ সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বাজেটে বর্ণিত আর্থ-সামাজিক পরিস্থিতি উন্নয়নের জন্য এ মুহূর্তে জরুরি রাজনৈতিক স্থিতিশীলতা। আওয়ামী লীগের মত বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক বৃহৎ জনগোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। ‘এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে। আওয়ামী লীগের সমর্থকদের সামাজিক ও অর্থনৈতিক অর্থাৎ তাদের ব্যবসা-বাণিজ্যেন নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে এই জনগোষ্ঠীর অর্থনীতিতে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।’ গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় পার্টির প্রতিক্রিয়া তুলে ধরছিলেন জিএম কাদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত