
এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সোমবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ ৭টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। সভায় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আইয়ুব, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ, পরিচালক একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ এবং মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম মঈনুল কবীর সশরীরে উপস্থিত ছিলেন। এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি