
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগ ও ADB অর্থায়ন এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (EDP) এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর SICIP-PIU মো. মাসুম বিল্লাহ, আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক মো. আকরামুল হক বিশ্বাস এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিমসহ ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অত্র অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি