ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

গতকাল বুধবার জনতা ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) কোম্পানির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেসিআইএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জনতা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান। সভায় কোম্পানির পরিচালকরা ও শেয়ারহোল্ডাররা, জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালকরা, মিডিয়া ব্যক্তিত্ব ও অতিথিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কোম্পানির পক্ষে চিফ এক্সিকিউটিভ মো. আব্দুস সোবহান মিয়া, কোম্পানি সচিব আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত