ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

টেকসই অর্থায়ন সমাধান উন্নয়নে ইস্টার্ন ব্যাংক

টেকসই অর্থায়ন সমাধান উন্নয়নে ইস্টার্ন ব্যাংক

বাংলাদেশে উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থায়ন সমাধান উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং বৈশ্বিক ইমপ্যাক্ট ইনভেস্টিং ও টেকসই অর্থায়নে শীর্ষ প্রতিষ্ঠান ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক দুররিন শাহনাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্বের আওতায় ইবিএল তার শক্তিশালী ব্যাংকিং নেটওয়ার্ক, বিস্তৃত গ্রাহকভিত্তি এবং টেকসই অর্থায়নে অভিজ্ঞতাকে কাজে লাগাবে। অন্যদিকে আইআইএক্সের অরেঞ্জ বন্ড এবং বিভিন্ন থিমভিত্তিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট খাতে বৈশ্বিক এক্সপার্টাইজ বিশেষ অবদান রাখবে। সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী অর্থায়ন কাঠামো তৈরি, বৈশ্বিক ইমপ্যাক্ট ক্যাপিটাল আকর্ষণ, সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পরিমাপযোগ্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে সক্ষম উদ্যোগে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত