
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের ৯টি শাখার অংশগ্রহণে গত শনিবার বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের মিটিং রুমে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের সহযোগী প্রশাসক সর্বজনাব আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি এবং ড. মোহাম্মদ বজলুল করীম উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাসমূহের ম্যানেজার, অপারেশন ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট অফিসারগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় শ্রেণিকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপসহ ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনেয়োগ বৃদ্ধি, আমদানি-রপ্তানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা বৃদ্ধি, রেমিট্যান্স ও আমানত সংগ্রহের ওপরে গুরুত্বারোপ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি