ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ফজলুর রহমান

এবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ফজলুর রহমান

এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মো. ফজলুর রহমান, এফসিএ নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার থেকে তার এই নিয়োগ কার্যকর হয়। এই দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রহমান ১৯৯৭ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তার নেতৃত্বে ব্যাংক আর্থিক অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে। রহমান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি পুঁজিবাজার উন্নয়ন এবং বিনিয়োগ ব্যাংকিয়ে নেতৃত্বদানের জন্য বিশেষভাবে সমাদৃত। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত