ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সোনালী ব্যাংকে হুইসেল ব্লোয়ার দিবস উপলক্ষে সেমিনার

সোনালী ব্যাংকে হুইসেল ব্লোয়ার দিবস উপলক্ষে সেমিনার

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিভিন্ন আয়োজনে বিশ্ব হুইসেল ব্লোয়ার দিবস-২০২৬ পালিত হয়েছে। গত মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ‘প্রতিষ্ঠানে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় হুইসেল ব্লোয়িংয়ের কৌশলগত ভূমিকা: প্রেক্ষিত সোনালী ব্যাংক পিএলসি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশগ্রহণ করেন ব্যাংকের ন্যায়পাল সচিবালয়ের ন্যায়পাল মোহাম্মদ মাসরুরুল ইসলাম। ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের সভাপতিত্বে সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের পরিচালক মোল্লা আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মো. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা। সেমিনারে অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, বিভিন্ন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত