ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এনআরবিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

এনআরবিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

এনআরবিসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো: শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ উপস্থিত ছিলেন। ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. ফিরোজ আহমেদের সঞ্চালনায় উক্ত সভায় ব্যাংকের ডিএমডি ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ডিএমডি ও সিবিও মো. শাহীন হাওলাদার, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, উদ্যোক্তা পরিচালক ও সাধারণ শেয়ারহোল্ডারগণ স্বশরীরে এবং অনলাইনে যোগদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত