
পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক, উপ-শাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ব্যাংকিং এন্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ। সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ। এ সময় বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, আমানত ও ঋণ প্রবৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন, খেলাপি ঋণ হ্রাস, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি