ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাঁচরুখী গ্রামের মাদ্রাসা ‘দারুল হাদীস সালাফিয়াহর বালক হোস্টেলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত শনিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কেএম হারুনুর রশীদ, মাদ্রসা দারুল হাদীস সালাফিয়াহ’র প্রিন্সিপাল মুহাম্মাদ মাসউদুল আলম এর নিকট উক্ত অনুদানের চেক প্রদান করেন। অনুদানের চেক প্রদানকালে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো: কামাল মিয়া এবং মাদ্রাসা দারুল হাদীস সালাফিয়াহ’র অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত