
আইএফআইসি ব্যাংক পিএলসির ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভাটি ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে ভার্চুয়ালি শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মোঃ মাহবুব কাশেম, এফসিএ; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোঃ গোলাম মোস্তফা; আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক জনাব মুহাম্মদ মনজুরুল হক; ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মনসুর মোস্তফা; কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক এবং ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডাররা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি