ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

সোনালী ব্যাংক পিএলসি এবং ল্যাবএইড লিমিটেড, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি হয়েছে। গতকাল সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও ল্যাব এইড ক্যান্সার হাসপাতালের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. সাম্ভিত কুমার দাস চুক্তিপত্র হস্তান্তর করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজারবৃন্দ, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের কর্পোরেট বিভাগের সিনিয়র ম্যানেজার আবু নাজিম, চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইড, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও লাইফপ্লাস বাংলাদেশের কর্পোরেট স্বাস্থ্যসেবা পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত