
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর আওতাধীন এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ৭৪তম বোর্ড সভা গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রশাসক ও এসআইবিএল সিকিউরিটিজের চেয়ারম্যান মো. আবুল বসার। সভায় এসআইবিএল সিকিউরিটিজ-এর পরিচালক ও সহযোগী প্রশাসক সর্বজনাব আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম, রওশন আক্তার, এসআইবিএল সিকিউরিটিজ-এর সিইও মোহাম্মদ শোয়েব, এফসিএ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি