ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করল এনসিসি ব্যাংক

গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করল এনসিসি ব্যাংক

আন্তর্জাতিক এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে এনসিসি ব্যাংক এসএমই গ্রাহক সমাবেশ ও ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট প্রোগ্রামের আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী এসমএই গ্রাহকদের মধ্যে মোট ২০ কোটি ৫০ লাখ টাকার অনুমোদিত ঋণের সম্মতিপত্র বিতরণ করা হয়। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম ও মো. হাবিবুর রহমান, ইভিপি এবং হেড অব সাস্টেইনেবল ও উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও ঢাকা আউটর্স্কাট অঞ্চলের প্রধান মো. জসিম উদ্দিন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা এবং সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকরাসহ এসএমই উদ্যোক্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রিফাইন্যান্স, প্রিফাইন্যান্স ও ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করেছে, যা উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করেছে। এনসিসি ব্যাংকও ধারাবাহিকভাবে সিএমএসএমই অর্থায়ন সম্প্রসারণে সফলতা অর্জন করছে এবং ভবিষ্যতেও এ খাতে আরও বেশি বিনিয়োগের মাধ্যমে দেশের উদ্যোক্তাদের পাশে থাকবে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত