ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ড. এমএইচ খানের ইন্তেকালে কেকেবিএইউর গভীর শোক প্রকাশ

ড. এমএইচ খানের ইন্তেকালে কেকেবিএইউর গভীর শোক প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, খানবাহাদুর আহ্ছানউল্লা স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রাক্তন সহ-সভাপতি ও প্যাট্রন প্রফেসর ড. এমএইচ খানের ইন্তেকালে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ৩টা ৪৮ মিনিটে ঢাকার শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান, সদস্যরা যথাক্রমে প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ, ড. মোহাম্মদ খলিলুল্লাহ, ড. এস এম খলিলুর রহমান, ড. এমএ জলিল, ড. মোহাম্মদ আব্দুল মজিদ, ড. এম এহসানুর রহমান, মো. আবদুস সামাদ ফারুক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনিসুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। শোক বার্তায় আরও বলা হয় তিনি ছিলেন আদর্শস্থানীয় একজন খ্যাতিমান শিক্ষক-গবেষক। দেশে প্রকৌশল শিক্ষা ও গবেষণা এবং সমাজ সেবামূলক কার্যক্রমে মরহুম প্রফেসর ড. এমএইচ খানের অবদান অম্লান হয়ে থাকবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত