ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এয়ার অ্যাস্ট্রার এক্সক্লুসিভ অনলাইন পেমেন্ট গেটওয়ে পার্টনার ইবিএল

এয়ার অ্যাস্ট্রার এক্সক্লুসিভ অনলাইন পেমেন্ট গেটওয়ে পার্টনার ইবিএল

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এয়ার অ্যাস্ট্রার ডিজিটাল টিকিটিং প্ল্যাটফর্মের এক্সক্লুসিভ অনলাইন পেমেন্ট গেটওয়ে পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এর মাধ্যমে এয়ার অ্যাস্ট্রার অনলাইন টিকিট বিক্রয়ের ক্ষেত্রে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট সেবা নিশ্চিত হবে। সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এদতসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় ইবিএল নেতৃত্ব আরও সুসংহত হলো। এর মাধ্যমে যাত্রীদের পেমেন্ট আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত হবে। একই সঙ্গে এয়ার অ্যাস্ট্রার অনলাইন বুকিং প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও সুরক্ষিত হবে এবং ভ্রমণকারীরা আরও স্বাচ্ছন্দ্যে অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন; উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার; হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরী; হেড অব ডিজিটাল পেমেন্টস ফয়সাল এম. ফাতেহ উল ইসলাম এবং এয়ার অ্যাস্ট্রার প্রধান আর্থিক কর্মকর্তা মো. শফিউল আসগর ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মেস বাহ উল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত