
ব্যবসার পরিধি বাড়াতে ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণ কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস পিএলসি (ইএলবি)। এ লক্ষ্যে কোম্পানিটি প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেডের (পিপিপিএলএল) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে জ্বালানি খাতের কোম্পানিটি।