ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এনবিআর চেয়ারম্যানকে চিঠি শুল্কায়ন প্রক্রিয়া সহজ

ব্যবসার খরচ কমানোর দাবি চট্টগ্রাম চেম্বারের
এনবিআর চেয়ারম্যানকে চিঠি শুল্কায়ন প্রক্রিয়া সহজ

আমদানি করা পণ্যের শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। সংগঠনটির অভিযোগ, সরকারের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতা ও বারবার পরিদর্শনের কারণে পণ্য খালাসে অপ্রয়োজনীয় বিলম্ব হচ্ছে, যা ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে।

গতকাল রোববার এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান এইচ হাবিবের কাছে পাঠানো এক চিঠিতে, সিসিসিআই সভাপতি মোহাম্মদ আমিরুল হক আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতি রেখে শুল্কায়ন প্রক্রিয়া সহজ করতে দ্রুত সংস্কারের দাবি জানান। নবনিযুক্ত ভারপ্রাপ্ত এনবিআর চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম চেম্বার আশা প্রকাশ করেছে যে, তার নেতৃত্বে বাস্তবমুখী সংস্কারের মাধ্যমে সহজে ব্যবসা করার সূচকে (ইজ অব ডুয়িং বিজনেস) বাংলাদেশের অবস্থানের উন্নতি হবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিচালন ব্যয় হ্রাস পাবে।

চিঠিতে চট্টগ্রামে অনুষ্ঠিত সাম্প্রতিক একটি সভার কথা উল্লেখ করা হয়, যেখানে পণ্যজট ও ব্যবসার খরচ কমাতে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে চার দিনের মধ্যে শুল্কায়ন সম্পন্ন ও আমদানি করা কার্গো খালাসের নির্দেশ দিয়েছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া মন্ত্রী চট্টগ্রাম বন্দরের অচল স্ক্যানারগুলো দ্রুত সচল করার, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি, জাহাজ ও কনটেইনার জট কমানোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে চেম্বার জানিয়েছে, সেই নির্দেশনার প্রতিফলন এখনো কাস্টমসের দৈনন্দিন কার্যক্রমে দেখা যাচ্ছে না। চিঠির তথ্য অনুযায়ী, কিছু কাস্টমস কর্মকর্তার অসহযোগিতা, প্রশাসনিক অদক্ষতা, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং অপ্রয়োজনীয় প্রক্রিয়াজনিত জটিলতার কারণে আমদানিকারকরা প্রতিনিয়ত বিলম্বের সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত