ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধন

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধন

ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এই ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীতে ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হলো। এই শাখাটির উদ্বোধন গ্রাহককেন্দ্রিক এবং বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এই ফ্ল্যাগশিপ শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তা হোল্ডিংস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম. আনিসুল হক, এফসিএমএ; ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম. মাসুদ রানা, এফসিএ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক; সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং ব্র্যাক ব্যাংক ও শান্তা হোল্ডিংস-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত