ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ব্রাহ্মণবাড়িয়া এলাকার ১১৯টি এজেন্ট আউটলেটের মালিক, ৮টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইং-এর প্রধান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট ও এমএফএস ও ডিজিটাল ব্যাংকি-এর প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. নেয়ামত উল্লাহ। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে এজেন্ট আউটলেটের মালিক, শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকরা তাঁদের নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালুকৃত ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর, ইসলামিক ওয়ালেট, আই-ব্যাংকিং ইত্যাদি চ্যানেলের মাধ্যমে কীভাবে আধুনিক ও ক্যাশলেস ব্যাংকিং সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত