ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম), গতকাল মঙ্গলবার ব্যাংকের হেড অফিসের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি, সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও, পরিচালনা পর্ষদের পরিচালক মো. আব্দুল মজিদ, মো. শাহ আলম, সুলতান মাহমুদ বিন জুলফিকার, মো. শাহ আলম মিয়া, মিসেস মাহবুবুন নাহার, মো. চয়নূল হক এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস পারভীন আকতার উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত