ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে গত মঙ্গলবার এ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান কর্তৃক সঞ্চালিত এই ওয়ার্কশপে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী ইসলামী ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ ও উন্নত আচরণের প্রয়োজনীয়তা এবং প্রফেসর ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ ইসলামী ব্যাংকিংয়ে শরিয়াহ পরিপালনের গুরুত্ব, করণীয় ও প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত