ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা

রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক হাসান তানভীর। এছাড়া উপস্থিত ছিলেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ফরিদা ইয়াছমিন, স্বতন্ত্র পরিচালক একেএম শরীয়ত উল্লাহ এফসিএ, এসিসিএ, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. শফিক উজ জামান এবং স্বতন্ত্র পরিচালক নাসরিন সুলতানা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত