ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রামের বাঁশখালীতে বিনামূল্যে চিকিৎসাসেবা কোস্ট গার্ডের

চট্টগ্রামের বাঁশখালীতে বিনামূল্যে চিকিৎসাসেবা কোস্ট গার্ডের

চট্টগ্রামের বাঁশখালীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। গত বুধবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বুধবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল-১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ৬৭৬ জন বন্যার্তের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত