ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

এফবিসিসিআইয়ের পর্ষদ বেড়ে ৪৮ সব পদে সরাসরি ভোটে ছাড়

এফবিসিসিআইয়ের পর্ষদ বেড়ে ৪৮ সব পদে সরাসরি ভোটে ছাড়

বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের সভাপতি, সহসভাপতিসহ সবগুলো পদ সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের বাধ্যবাধকতা থাকছে না। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা ৪৬ থেকে বেড়ে হতে পারে ৪৮। নতুন করে দুইটি সহসভাপতির পদ বাড়ছে।

এ ছাড়া সদস্যদের ফি নির্ধারণের ক্ষমতা পুনরায় বাণিজ্য সংগঠনের কাছে যেতে পারে। এফবিসিসিআইয়ের অধীনে থাকা বাণিজ্য সংগঠনের বার্ষিক চাঁদার পরিমাণও কমতে পারে। এ ছাড়া বাণিজ্য সংগঠনের কোনো সদস্যের একাধিক ভোট থাকলেও নির্বাচনে তিনি একটির বেশি ভোট দিতে পারবেন না। বর্তমানে একজন ব্যবসায়ীর একাধিক সদস্য পদ থাকলে তিনি প্রতিটি সদস্য পদের বিপরীতে ভোট দেওয়ার সুযোগ পান।

এমন বিধান রেখে বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত সপ্তাহে মন্ত্রণালয় নিজস্ব ওয়েবসাইটে সেই খসড়া বিধিমালা প্রকাশ করা হয় মতামত গ্রহণের জন্য। ২৫ জুলাই পর্যন্ত এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে। ১৯৬১ সালের বাণিজ্য সংগঠন অধ্যাদেশ বাতিল করে ২০২২ সালে নতুন বাণিজ্য সংগঠন আইন প্রণয়ন করে সরকার। এ আইনের ভিত্তিতে বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫-এর প্রজ্ঞাপন জারি করে বিদায়ী অন্তর্বর্তী সরকার। গত বছরের মে মাসে এই প্রজ্ঞাপন জারির পর এফবিসিসিআইয়ের পাশাপাশি ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বারসহ বেশ কয়েকটি বাণিজ্য সংগঠন বিধিমালা নিয়ে আপত্তি জানায়। সেই আপত্তির কারণে নতুন করে আবার বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত সেপ্টেম্বরে বিধিমালা সংশোধনের বিষয়ে একটি বৈঠক হওয়ার পর প্রক্রিয়াটি শ্লথ হয়ে যায়। আর এই বিধিমালা সংশোধন না হওয়ায় এফবিসিসিআইয়ের নির্বাচনের তফসিল ঘোষণার পরও ভোট হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত