ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মধুমতি ব্যাংক ও পিকেএসএফের মধ্যে ক্রেডিট গ্যারান্টি চুক্তি

মধুমতি ব্যাংক ও পিকেএসএফের মধ্যে ক্রেডিট গ্যারান্টি চুক্তি

মধুমতি ব্যাংক পিএলসি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (Credit Enhancement Scheme-CES)-এর আওতায় ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণের লক্ষ্যে পিকেএসএফ-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গত সোমবার, ২০ জুলাই ২০২৬ তারিখে ঢাকার আগারগাঁওস্থ পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। মধুমতি ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম এবং পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান খালেদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, সিএমএসএমই বিজনেস সাপোর্ট বিভাগের প্রধান জাহিদ আল মুনতাসির এবং সিএমএসএমই বিজনেস বিভাগের প্রধান আবু মোহাম্মদ জাহেদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত