ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হজ্ব ফাইন্যান্স কোম্পানি পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হজ্ব ফাইন্যান্স কোম্পানি পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হজ্ব ফাইন্যান্স কোম্পানি পিএলসির (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) ১৯তম বার্ষিক সাধারণ সভা ২৩ জুলাই অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবীবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান, জেনারেল সেক্রেটারি ড. মো. এহছানুর রহমান, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে মোহাম্মদ শহিদউল্ল্যাহ, মালয়েশিয়ান শেয়ারহোল্ডারদের এর পক্ষ থেকে পরিচালক সাবরি বিন জাহিয়া, আহমদ রুস্তম বিন আলি ছাড়াও পরিচালক মো. সাঈদ আহাম্মেদ এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক মো. রমজান বাহার অংশগ্রহণ করেন। হজ্ব ফাইন্যান্সের প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মাহমুদুর রহমান এবং কোম্পানির সিএফও মো. মনিরুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। সভায় ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপিত হয়। এ ছাড়া কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, প্রবৃদ্ধি কৌশলের বিষয়ে আলোচনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত