ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

১৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ডলার

১৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের (২.২৯ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। বর্তমান বিনিময় হার প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৪৮ কোটি টাকা।

রোববার এক বার্তায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৫ জুলাই- এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ ডলার। এর আগে, ১ থেকে ২৫ জুলাই ২০২৫ সময়ে দেশে এসেছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার বা ২০ দশমিক ৬ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত