
তৃণমূল পর্যায়ে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ক্যাশলেস যুগে প্রবেশ করতে যাচ্ছে গ্রামীণ ব্যাংক। এ লক্ষ্যে গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেডের সাথে যৌথভাবে ক্যাশলেস ডিজিটাল সেবা চালু করা হচ্ছে। গতকাল রোববার (২৬ জুলাই) গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘জিপে (GPay)’ এক্সপেরিয়েন্স বুথ উদ্বোধনের মাধ্যমে এ যৌথ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, সমাধান সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী, গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, এ কে এম সাজ্জাদ হোসেন ও মো. রেজাউল করিম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি