ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ময়মনসিংহ সার্কেলে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন। ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে গ্রাহকদের মাঝে বাংলা কিউআরয়ের ব্যবহার বৃদ্ধি, ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত