
সোনারগাঁও ইউনিভার্সিটি আর্কিটেকচার বিভাগের আয়োজনে সৃজনশীলতা, গবেষণা এবং সুচিন্তিত ডিজাইনের এক অনন্য সমাহার নিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘ফাইনাল ইয়ার থিসিস জুরি, স্প্রিং ২০২৬’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ব্যবসা অনুষদের ডিন প্রফেসর মো. আল আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগে (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল (এনডিসি, পিএসসি), আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান আকমল হাকিম ও শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। ফাইনাল ইয়ার থিসিস জুরির সমন্বয়ে ছিলেন আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান আকমল হাকিম ও প্রভাষক নিলুফার ইয়াসমিন নীলা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি