ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দ্বিতীয় প্রান্তিকে মুনাফার ধারা অব্যাহত রেখেছে রবি

দ্বিতীয় প্রান্তিকে মুনাফার ধারা অব্যাহত রেখেছে রবি

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা অর্জনের শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি আজিয়াটা পিএলসি। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা (পিএটি) হয়েছে ২৬২ দশমিক ৯ কোটি টাকা। আর পিএটি মার্জিন ছিল ৯ দশমিক ৭ শতাংশ। এপ্রিল থেকে জুন সময়ে রবির রাজস্ব দাঁড়িয়েছে ২ হাজার ৭১১ দশমিক ৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেশি। এ সময়ে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৫০ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেশি। দ্বিতীয় প্রান্তিকে রবির মূলধনী বিনিয়োগ হয়েছে ৭২১ দশমিক ৬ কোটি টাকা। একই সময়ে রবি সরকারের কোষাগারে জমা দিয়েছে ২ হাজার দশমিক ৩ কোটি টাকা, যা ওই প্রান্তিকে কোম্পানির মোট রাজস্বের ৭৩ দশমিক ৮ শতাংশের সমান। ১২ লাখ নতুন গ্রাহক যুক্ত হওয়ায় দ্বিতীয় প্রান্তিকে রবির সক্রিয় গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৮৬ লাখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত