
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, বুধবার মোট ৩৯১টি কোম্পানির ৫০ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৯৪৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে।
দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৪২ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৮৭৮ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৩টির শেয়ারের দাম বেড়েছে, ২৩৯টির কমেছে এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২১ দশমিক ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭৮ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট কমে ২ হাজার ২১০ দশমিক ৭৩ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৯ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ১৯১ দশমিক ৯৪ পয়েন্টে নেমে এসেছে।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-অরগান ডেনিমস, ডমিনেজ স্টিল, বেক্সিমকো, সায়হাম টেক্সটাইল, বিওটিবিসি, একমি পেস্টিসাইড, আইটিসি, সায়হাম কটন, ব্র্যাক ব্যাংক এবং ইন্দো-বাংলা ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো-ইউনাইটেড ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, অরগান ডেনিমস, সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, নিটল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।