
গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডে ‘এআই ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলালিংকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। তরুণদের দক্ষতা উন্নয়নে সহায়তা, চাকরির বাজারের জন্য তাদের প্রস্তুত করা এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে এআইভিত্তিক বিভিন্ন সমাধান তৈরির স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি