ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

২৫৩ রাইডারকে ই-বাইকসহ নানা পুরস্কার দিল ফুডপ্যান্ডা

২৫৩ রাইডারকে ই-বাইকসহ নানা পুরস্কার দিল ফুডপ্যান্ডা

ঈদুল আজহার ক্যাম্পেইনে সেরা পারফরম্যান্সের জন্য ২৫৩ জন রাইডারকে পুরস্কৃত করেছে অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ই-বাইক, স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, বাইসাইকেল ট্র্যাকার এবং পাওয়ার ব্যাংক। ই-বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ডংজিন’-এর সহায়তায় সেরা তিন রাইডারকে ই-বাইক দেওয়া হয়। এ ছাড়া আরও ৫০ জন করে মোট ২০০ জন রাইডারকে দেওয়া হয় স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, পাওয়ার ব্যাংক ও বাইসাইকেল ট্র্যাকিং ডিভাইস।

সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত