ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন

বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন

বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, নিরাপদ ও ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি আয়োজন করেছে সচেতনতামূলক র‌্যালি। ৩ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয় আল-আরাফাহ্ টাওয়ারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত