
৪ আগষ্ট টেলিটক বাংলাদেশ লিমিটেড অফিস প্রাঙ্গনে আজ ৩৬ জুলাই উপলক্ষ্যে টেলিটক তার গ্রাহকদের জন্য প্রদান করছে বিশেষ আকর্ষনীয় ৩৬ জুলাই স্মারক অফার। উক্ত বিশেষ আকর্ষনীয় অফারটি উদ্বোধন করেন বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক জনাব আহাম্মদ উল্লাহ, এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেলিটক এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিষ্ঠালগ্ন থেকেই টেলিটক গ্রাহকদের সাশ্রয়ীমূল্যে পণ্য ও সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতা, ৫ আগষ্ট (৩৬ জুলাই) উপলক্ষ্যে টেলিটক নিয়ে এলো বিশেষ আকর্ষনীয় অফার। উক্ত বিশেষ অফারের এবহ-ত সিম ১৫০ টাকার পরিবর্তে মাত্র ৩৬ টাকায় পাওয়া যাবে, যা টেলিটকের সকল কাষ্টমার কেয়ার হতে নেয়া যাবে। এ ছাড়াও টেলিটকের সকল প্যাকেজের গ্রাহকদের জন্য মাত্র ৩৬ টাকায়- ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ জিবি ডাটা দিচ্ছে ৭ দিন মেয়াদে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি