
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারদরও কমেছে। তবে এক হাজার ১৪৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির ৪১ কোটি ১৮ লাখ ১ হাজার ৫৭০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ ১৪ হাজার ১১২ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৮টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ২৬৩টির কমেছে এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।
দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩৩ দশমিক ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬০ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৯০ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ দশমিক ৮৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ দশমিক ৭১ পয়েন্টে নেমে আসে।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল শাইনপুকুর সিরামিকস, সেনা ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইডস, সামিট অ্যালায়েন্স পোর্ট, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, ফারইস্ট নিটিং, মুন্নু ফেব্রিকস এবং বরাকা পতেঙ্গা পাওয়ার।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো নিটল ইন্স্যুরেন্স, সমতা লেদার, প্রাইম ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, ঢাকা ইন্স্যুরেন্স, বিডি অটোকার্স, সোনারগাঁও টেক্সটাইল, এমএল ডাইং, ইসলামী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।
অন্যদিকে দর পতনের শীর্ষে ছিল সেনা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, শাইনপুকুর সিরামিকস, সিএনএ টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, আইসিবি সোনালী ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, আর্গন ডেনিমস, এআইবিএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ড, নিউলাইন ক্লোথিং এবং আইসিবি প্রথম অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।
দিন শেষে ডিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২০ টাকা।