ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের আওতায় ঝালকাঠিতে আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ঝালকাঠি জেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এসময় ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সনদপত্র এবং মূল্যায়নে ভালো ফলাফল অর্জনকারী ৫ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের ভবিষ্যৎ ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১০ আগস্ট-এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত