ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রবেশনারি অফিসারের ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স’-এর উদ্বোধন

বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রবেশনারি অফিসারের ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স’-এর উদ্বোধন

বাংলাদেশ কমার্স ব্যাংক সোমবার ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবেশনারি অফিসারের ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ৯ আগস্ট শুরু হওয়া ট্রেনিং কোর্স ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রধান অতিথি মো. আতাউর রহমান বলেন, নিরন্তর শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে পেশাগত উৎকর্ষ সাধনে আমাদের ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক বলেন, এ বেসিক প্রশিক্ষণের মাধ্যমে প্রবেশনারি অফিসাররা তাদের ব্যাংকিং ক্যারিয়ার শুরু করল। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত